ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদেক কায়েম বলেছেন - সমগ্র দেশের মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে খুনী হাসিনার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জানাই। মঙ্গলবার (১১ নভেম্বর) রান উইথ জবি শিবিরের প্রোগ্রামে অংশ নিয়ে গণমাধ্যমকে তিনি একথা বলেন। এদিন সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুই হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচিটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে এটি শেষ হয়।
সাদিক কায়েম বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে। আগামীর বাংলাদেশে খুনী হাসিনা ও তার নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের ঠিকানা এদেশে হবে না। ফ্যাসিবাদের দোসরা এখনো বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় আছে। আমরা সকলকে শনাক্ত করে বিচারের মুখোমুখি দাড় করাবো। তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। খুনী হাসিনাসহ তার দোসরদের বাংলাদেশ থেকে সমুলে উৎপাটন করতে হবে। নিষিদ্ধ আওয়ামীলীগ ছাত্রলীগ একটি জঙ্গী সংগঠন। এদেরকে প্রতিরোধ করতে হবে।
ডাকসু ভিপি বলেন, জকসু নির্বাচনের ডেট পেছানো হয়েছে। আমার মনে হয় জকসুর ডেট পেছানোর জন্য ওপর থেকে কারো ওহি নাজিল হয়েছে। কর্তৃপক্ষের কাছে আমার আহ্বান আপনারা পক্ষপাতিত্ব করবেন না। আমরা চাইনা শিক্ষক বনাম ছাত্র পরিস্থিতি তৈরি হোক।
এসময় তিনি বলেন, 'রান উইথ শিবির কর্মসূচি'তে আজকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব দেখতে পেয়েছি। আজকে এই কর্মসূচি থেকে মেসেজ হল আমরা তরুণ প্রজন্ম যদি দেশের জন্য কিছু করতে চাই তাহলে আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে। আমরা দেখছি আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এর একটা কারণ হলো শরীরচর্চা না করা। প্রতিষ্ঠার থেকে ছাত্রশিবির এধরনের ক্রিয়েটিভ কাজগুলো করে আসছে। ফ্যাসিস্ট আমলে জনপরিসরে আমাদের এ কার্যক্রমগুলো করতে দেয়া হয়নি।
এসময় আরও উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তজার্তিক সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, আসাদুল ইসলাম, শাখা সভাপতি রিয়াজুর ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।